রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

গ্রামবাসীর তাড়া খেয়ে নীলগাইয়ের মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৬৮ বার দেখা হয়েছে
?????????????????????????????????????

এস. আর. ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রামবাসীর তাড়া খেয়ে একটি নীলগাই মারা গেছে। গতকাল শুক্রবার (২ জুলাই) দুপুরে ধর্মগড় ইউনিয়নের মুক্তারবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছে, ধর্মগড় সীমান্ত পেরিয়ে নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে আসতে পারে। কয়েকদিন ধরে প্রাণীটিকে এলাকাতে ঘোরাঘুরি করতে দেখছিল লোকজন। শুক্রবার গ্রামবাসী নীলগাইটিকে ধরতে চেষ্টা করে। ধাওয়া খেয়ে প্রাণীটি হামিদুর রহমান নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির ভেতরে আশ্রয় নেয়। লোকজন বাড়িটি ঘিরে ফেললে নীলগাইটি জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে।

রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, গ্রামবাসীর তাড়া করে প্রাণীটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ঠাকুরগাঁও বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শুক্রবার বিকালে নীলগাইটিকে ওই গ্রামে মাটিচাপা দেওয়া হয়েছ।

গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শৌলাদোগাছি এলাকায় জবাই করার সময় গ্রামবাসীর হাত থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। এর আগে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর রানীশংকৈলের যদুয়ার গ্রামে আরেকটি নীলগাই ধরা পড়ে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin