রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

যমজ বোন গেলো যমজ ভাইয়ের ঘরে

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১২৬৮ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমজ দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই বোনের। মঙ্গলবার (২৭ জুলাই) বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনরা তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এর আগে ঈদের পরদিন বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের দুই যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের যমজ দুই ছেলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

জানা গেছে, উপজেলার বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন ও আমিনুল নামের যমজ দুই ভাই মাস্টার্স শেষ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্যারাসুট তৈল কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। এর আগে পারিবারিকভাবে ঘটকের মাধ্যমে গেলো বৃহস্পতিবার এক লাখ টাকা কাবিনে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে যমজ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন।

যমজ দুই মেয়ের বাবা বেল্লাল হোসেন জানান, যমজ দুই মেয়ের জন্য যমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছে আবার ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানি চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে। পরে কঠোর লকডাউন শুরুর আগের দিন বিয়ের কাজ শেষ করা হয়েছে।

যমজ দুই ছেলের পিতা আব্দুর রশীদ আরটিভি নিউজকে জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে অনেক খুশি। তিনি নবদম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin