রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার ২

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে
জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনকে হত্যার পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। পরিকল্পনাকারী দুজন হলেন, ফিও হেইন হুত এবং ইয়ে হেইন যাউ। তারা দু’জনই মিয়ানমারের নাগরিক। নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, পরিকল্পনাকারীরা ভাড়া করা আততায়ীর মাধ্যমে রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলা চালানোর ছক আঁকেন।

গত পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে তিনি সামরিক সরকারের কড়া সমালোচনা করে আসছেন তিনি। সামরিক জান্তা পরবর্তীতে তাকে বরখাস্ত করে। কিন্তু তিনি বিশ্ব দরবারে মিয়ানমারের বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন। রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনকে হত্যার পরকিল্পনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী।

মার্কিন অ্যাটর্নি অফিস থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বছরের শুরুর দিকে ২০ বছর বয়সী হুতের অ্যাকাউন্টে চার হাজার মার্কিন ডলার পাঠিয়েছিলেন ২৮ বছর বয়সী যাউ। এই অর্থ ওই হামলার পরিকল্পনার অগ্রিম হিসাবে দেয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin