বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার আসামি লিমনের মৃত্যুদণ্ড অর্থাভাবে থমকে গেছে ক্যান্সার আক্রান্ত আমিনুলের চিকিৎসা, সাহায্যের আবেদন রাজশাহী মেডিকেল হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে ডেঙ্গুতে বুলু নামে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাজশাহীতে ডেঙ্গুতে বুলু নামে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯

  • প্রকাশ সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুলু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ। বুলু রাজশাহী মহানগীরর দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির পরদিন তাঁর মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin