বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার আসামি লিমনের মৃত্যুদণ্ড অর্থাভাবে থমকে গেছে ক্যান্সার আক্রান্ত আমিনুলের চিকিৎসা, সাহায্যের আবেদন রাজশাহী মেডিকেল হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে ডেঙ্গুতে বুলু নামে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাজশাহী মেডিকেল হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশ সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের হৃদয় ও শিরিনার ছোট সন্তান।
জানাগেছে, শিরিনার প্রথম সন্তান খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে শিশুটির বাবা হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।

এ অবস্থায় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে মারা যায়। মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শামীম আহমেদ জানিয়েছেন শিশুটির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin