শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল পবায় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার আসামি লিমনের মৃত্যুদণ্ড অর্থাভাবে থমকে গেছে ক্যান্সার আক্রান্ত আমিনুলের চিকিৎসা, সাহায্যের আবেদন রাজশাহী মেডিকেল হাসপাতালের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে ডেঙ্গুতে বুলু নামে এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগর ও জেলা এনসিপির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

রাত ৮টায় মশাল মিছিলটি রাজশাহী মহানগর এনসিপির কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর এনসিপির আহ্বায়ক ও দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী। বক্তব্যে তিনি জামায়াত, বিএনপি এবং এনসিপিকে ঐক্যবদ্ধ হয়ে ‘পতিত স্বৈরাচারকে’ মোকাবিলা করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সবুর, সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস।

উল্লেখ্য, গত বুধবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরস্থ গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin