রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত কৃষক বাঁচলে বাঁচবে দেশ, মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি মিলন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ভূমিমন্ত্রী মিনু গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন রাজশাহী শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় শুরু উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলন এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল পবায় সরকারি সেবাপ্রদানকারী ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের সংলাপ অনুষ্ঠিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার আসামি লিমনের মৃত্যুদণ্ড

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
Oplus_8743157760

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ২০১২ সাল থেকে স্প্রিং ২০২৬ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রাক্কালে ১২ নভেম্বর সন্ধ্যায় খিচুড়ি আড্ডা ও কিট বিতরণের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানের উদ্বোধন হয় ফিতা কাটা ও কবুতর উড়িয়ে।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক শহীদুর রহমান ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা।

অধ্যাপক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অধিবেশন শুরু হয় প্রথম অ্যালামনাই পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়কের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান হাফিজুর রহমান খানের অনুপস্থিতি সত্ত্বেও তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইংরেজি বিভাগের প্রধান। বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর অব্যাহত সহযোগিতা, উচ্চশিক্ষা প্রসারে দূরদর্শী চিন্তা ও অবদানের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর পক্ষ থেকে নির্বাহী পরিচালক সম্মাননা স্মারক গ্রহণ করেন।

বিভাগের প্রথম ব্যাচের প্রথম শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা তুলে ধরেন। পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। অধ্যাপক শহীদুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অধিবেশনের সমাপ্তি ঘটে। মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। পরে আমবাগানসংলগ্ন মাঠে ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় সাংস্কৃতিক পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin