সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় আহত এডভোকেট ইয়ামিন আলী বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে রুয়েট ছাত্রীর শিরোপা জয় রাজশাহী মহানগর ১৪নং ওয়ার্ড কৃষকদলের কমিটি গঠন নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, লেনদেনের ব্যাখ্যা দিলেন কোচিং মালিক রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত কৃষক বাঁচলে বাঁচবে দেশ, মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি মিলন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ভূমিমন্ত্রী মিনু গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, পতিত সরকারের পলাতক অবৈধ প্রধানমন্ত্রী শেক হাসিনা পাগলের মত রক্ত পান করেছে। তিনি শত শত মানুষকে গুম ও খুন করে বাংলাদেশ থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের কন্ঠ রোধ করে ২০২৪ সালে ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষকে নির্মমভাবে গুলি করে মানুষকে হত্যা করেছিলো। ঐ সময়ে দেশের নারী সমাজ যখন রাজপথে আন্দোলনরত শিক্ষার্থী ও জনগণের মাঝে খাবার বিতরণ করছিলেন সে সময়েও তাদেরকেও পিটিয়ে আহত করা হয়েছিলো। সেই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে এখন আবার বাংলাদেশ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তার ইশারায় এবং ভারতের অর্থায়নে বাংলাদেশে থাকার তার দোসোররা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশের তারা যেখানে সেখানে পেট্রোল বোমা ছুঁড়ছে। তারা রীতিমত নাশকতা সৃষ্টি করছে। এই নাশকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানো এবং তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করার আহ্বান জানান রাহী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যখন কাজ করে যাচ্ছেন, ঠিক সেই সময় আওয়ামীলীগের দোসরা দেশে নৈরাজ্য করার চেষ্টা করছে। যারা আজকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য রাস্তায় নেমেছেন এবং আগামীতেও থাকবেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারো তিনি নৈরাজ্য নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আব্দুল আলিম ও মামুনুর রশিদ মামুনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin