নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর নবীন আইনজীবী ইয়ামিন আলী সন্ত্রাসীদের দ্বারা হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হন। রোববরা দুপুরে রাজশাহী আদালত প্রাঙ্গণে পেশা পরিচালনা কালে তিনি কিছু সংখ্যক বহিরাগত সন্ত্রাসী কর্তৃক এই হামলার শিকার হন। তৎক্ষণাৎ উপস্থিত সাধারণ জনতা চার জন সন্ত্রাসীকেধরে রাখে। পরবর্তীতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর উদ্যোগে বার এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইমতিয়ার মাশরুর আল আমিন বাদী হয়ে রাজপাড়া থানায় ২০০২ সালের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি এজাহার দায়ের করেছেন।
মামলার পরে বিধি মোতাবেক আসামিদের কে পুলিশ গ্রেফতার করেছেন বলে জানান রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী।
তিনি বলেন, সন্ধ্যায় তিনি নিজে রাজশাহীর পিপি এডভোকেট রইসুল ইসলাম এবং বার এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী শিশু আদালত নং-২ এর ি পিপি এড. ইমতিয়ার মাশরুর আল আমিন আহত এডভোকেট ইয়ামিন কে দেখতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। সেইসাথে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এই ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবী জানান।