রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কঠোর লকডাউন লঙ্ঘনে জরিমানাসহ যে শাস্তি হতে পারে

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১২০০ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী সোমাবার (২৮ জুন) সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। এবারের কঠোর লডকাউনে জরুরি প্রয়োজন ছাড়া চট্টগ্রামে ঘরের বাইরে বের হলে মোটা অঙ্গের জরিমানাসহ কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শনিবার (২৬ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ঈদুল ফিতরের পর সারাদেশে করোনা সংক্রমণের হার বাড়ছিল। গত ১৪ দিনে দেশে তা বেড়ে ১৩ থেকে ২২ শতাংশ পর্যন্ত হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, সারাদেশে ২৮ তারিখ থেকে কঠোর লকডাউন হবে।

চট্টগ্রামেও এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কেবল জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। আমরা সেটি কড়াকড়িভাবে দেখব। রাজনৈতিক ও সামাজিকসহ যেকোনো সভা-সমাবেশ ও জনসমাগম বন্ধ থাকবে।

তিনি বলেন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বিধিনিষেধ অমান্য করলে জরিমানার পাশাপাশি জেল দেয়ারও বিধান রয়েছে। আমরা মানুষকে জেল দিতে চাচ্ছি না, সচেতন করতে চাচ্ছি। তবে এবারে কঠোর লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বড়ো অঙ্কের জরিমানার পাশাপাশি কারাদণ্ডাদেশও প্রদান করবো।

জেলা প্রশাসক আরও বলেন, সাম্প্রতিক সময়ে করোনার যে ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে তা অত্যন্ত সংক্রামক। এটি খুব দ্রুত শারীরিক অবস্থা অবনতির দিকে নিয়ে যেতে থাকে। চট্টগ্রামে সকল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিউ) বেড এখন পূর্ণ। এছাড়াও সাধারণ বেড ৮০ শতাংশ পরিপূর্ণ হয়ে গেছে।

পরিস্থিতি আরও অবনতি হলে আমাদের পক্ষে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হবে। সুতরাং আমরা সকলকে আহ্বান করছি, আপনারা মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

লকডাউন বাস্তবায়নের বিষয়ে জেলা প্রশাসক বলেন, লকডাউন বাস্তবায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ১২ টিম কাজ করবে। তাদের পক্ষে এ পুরো শহরে বিধিনিষেধ বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কাজ। তাই আমি নগরবাসীকে অনুরোধ করছি, আপনারা সকলে সচেতন হবেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin