রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনার মধ্যেও রাজস্ব আদায় বেড়েছে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫২৯ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : করোনায় পর্যটন কিংবা হোটেল-রেস্তোরাঁর কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এরপরও ২০২০-২১ অর্থবছরে ৯ হাজার ৪৪০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ভ্যাট কমিশনারেট জানায়, ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৮ হাজার ৮৬৬ কোটি টাকা। করোনা মহামারির মধ্যেও এক বছরের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ৫৭৪ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৬ শতাংশ।

রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ভ্যাট নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২১ হাজার ১৪। এখন নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩১ হাজার ৯৪। এসব প্রতিষ্ঠানের মধ্যে জুন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছে ২৩ হাজার ১৯৬টি। নিবন্ধনের তুলনায় রিটার্ন জমার হার ৭৭ শতাংশ। আবার অনলাইনে ৭০ শতাংশ রিটার্ন জমা হয়েছে। অনলাইনে রিটার্ন জমার ক্ষেত্রে রাজস্ব বোর্ডের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে চট্টগ্রাম শীর্ষে।

ভ্যাট কর্মকর্তারা জানান, করোনা মহামারির এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বছরের উল্লেখযোগ্য সময় কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পর্যটন এলাকা বন্ধ ছিল। হোটেল, রেস্তোরাঁ, বিউটি পারলার, কমিউনিটি সেন্টারসহ বেশ কিছু সেবা খাতের কার্যক্রম সীমিত ছিল। এরপরও রাজস্ব আদায় বেড়েছে। রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিতে করদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। তিনি বলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার ফসল এ অর্জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin