রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

খুলনার দুই হাসপাতালে ৯ জনের মৃত্যু

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১০৬৩ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি হাসপাতালের দুটিতে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাত জন এবং গাজী মেডিক্যালে দুজন রয়েছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। তারা হলেন– নগরীর আড়ংঘাটা এলাকার বেবী রহমান (৫৭), বটিয়াঘাটার সায়িরা বেগম (৭০), কয়রার সুনীল (৫০), একই উপজেলার বিনীতা (৫৪), দিঘলিয়ার শিউলি বেগম (৩৬), খালিশপুরের আব্দুল মালেক (৪০) ও নড়াইল সদরের নার্গিস কামাল (৫০)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। এর মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়েছেন ২০ জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন– নগরীর সোনাডাঙ্গা আবাসিক প্রথম ফেজের আমেনা খাতুন (৪১) এবং নড়াইলের মহিষখোলা এলাকার এরিনা বেগম (৪৬)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। আইসিইউতে রয়েছেন সাত জন এবং এইচডিইউতে তিন জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চার জন আর সুস্থ হয়েছেন তিন জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনও রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় কোনও রোগী ভর্তি হননি এবং সুস্থ হয়েছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনও রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। তাদের মধ্যে ১০ জন পুরুষ আর ১৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় কোনও রোগী ভর্তি হননি। আর সুস্থ হয়েছেন একজন। খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৩ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ১০ জন এবং এইচডিইউতে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন আর সুস্থ হয়েছেন ১৩ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin