রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চা-সিঙাড়া বেচে কোটিপতি!

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৬৫১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কেউ চা-সিঙাড়া বিক্রি করেন, কেউ আবার চপ। এমনিতে মনে হবে অভাব-অনটনে চলছে তাদের সংসার। এই ধরনের খুচরো পেশায় জড়িত ২৫০ জনের ব্যাংকে কোটি কোটি রুপি জমা আছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশের কানপুরে আয়কর দফতরের একটি তদন্তে এ তথ্য পাওয়া গেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, বছরের পর বছর ধরে খুচরো বিক্রির সঙ্গে জড়িত ওই সব কোটিপতিরা। তাদের কোনো ব্যবসায়িক নিবন্ধন নেই। তাই তাদের আয়কর দিতে হয় না। বছর এক টাকাও কর দেন না এসব খুচরা ব্যবসায়ী। ভারতের খাদ্য সুরক্ষা ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেটও নেই তাদের।

এভাবে কর ফাঁকি দিয়েই নামে-বেনামে এসব খুচরা ব্যবসায়ী কোটি কোটি রুপির সম্পদ কিনেছেন বলে তদন্তে উঠে এসেছে।

সাধারণত শীর্ষ ধনীদের কর ফাঁকি দেওয়ার খবর শিরোনামে আসে। তবে এভাবে খুচরা ব্যবসায়ীদের কর ফাঁকি দিয়ে কোটিপতি হওয়ার নজির নেই বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সুত্রঃ যুগান্তর

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin