রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫১৯ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আঙুলের চোটটা ভালোই ভোগাচ্ছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনো জায়গায় ছিল না দেশ সেরা ওপেনার। খেলতে পারেনি পাকিস্তান সিরিজেও।

এবার ছিটকে গেলেন নিউজিল্যান্ড সিরিজ থেকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, নিউজিল্যান্ড সফরে তিনি থাকবেন না তামিম। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া এই চোট থেকে সেরে উঠতে তার লাগবে আরও এক মাসের মতো সময়।

সোমবার (২২ নভেম্বর) তামিম নিজের অবস্থা সম্পর্কে আরও ভালোভাবে জানতে ইংলিশ এক চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তিনিই মূলত তামিমকে পরামর্শ দিয়েছেন আরও এক মাস মাঠের বাইরে থাকার। বললেন, ‘তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন, তিনিই তাকে পরামর্শ দিয়েছিলেন আরও একমাস মাঠের বাইরে থাকার, তাহলে আর তার কোনো অস্ত্রোপচারের দরকার পড়বে না। সেটা হলে সে নিউজিল্যান্ড সফর করতে পারবে না।’

ডিসেম্বরের শেষ দিকে ২০২২-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা। তাসমান সাগরপাড়ে মুমিনুল হকের দল খেলবে দুটো টেস্ট। তরাঙ্গার বে-ওভাল স্টেডিয়ামে নতুন বছরের প্রথম দিনেই প্রথম টেস্টটা খেলতে নামবে বাংলাদেশ। এরপর ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে শুরু হবে পরের টেস্ট। মুমিনুলদের এই সফরে থাকবে না সীমিত ওভারের কোনো সিরিজ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin