রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পেটের থলথলে মেদ গায়েব ৪ ব্যয়ামে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৬৩ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক: আধুনিক জীবনযাত্রায় একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেটের বা কোমরের বাড়তি চর্বি বা মেদ। দেহের অতিরিক্ত মেদ বা চর্বির অন্যতম কারণ হলো দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাওয়া- ঘুম, শরীর চর্চা না করা এই সব কারণেই প্রতিনিয়ত বাড়ছে পেটের মেদ।

আজকে আয়োজনে থাকছে এমন ৪টি ব্যয়াম। যা নিয়মিত করলে নিমিষেই গায়েব হবে পেট বা কোমরের মেদ।

ভূজঙ্গাসন

প্রথমেই যেটা করতে হবে সেটা হলো উপুড় হয়ে শুয়ে হাতের সাহায্যে যতটুকু সম্ভব শরীরের উপরিভাগ পিছনে সোজা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে নাভি ও পায়ের পাতা মাটি থেকে উপরে না উঠে। অন্তত ২০-২৫ সেকেণ্ড এই পজিশনে থাকতে চেষ্টা করুন। এটি করার ফলে পেটের চর্বিতে টান পড়ে এবং মেরুদণ্ডকে সবল করে।

ধনুরাসন

প্রথমে উপুড় হয়ে শুয়ে পায়ের পাতা ধরতে হবে হাত দিয়ে। এখন দেহটি ধনুকের মতো বেঁকিয়ে মাথা, পা, হাত উপরের দিকে টেনে তুলতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র মাটির সাথে সংযোগ থাকবে পেটের। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে চর্বি কমাতে এই আসন বেশ কার্যকরী।

নৌকাসন

শুরুতেই সোজা হয়ে বসে একদমই হাতের সাহায্য ছাড়া যতটা সম্ভব উপরে তুলতে হবে পা। এবার সামনে এগিয়ে দিতে হবে হাত দু’টি। এক্ষেত্রে দেহের আকৃতি অনেকটেই হবে নৌকার মতো। কোমরের চর্বিতে মারাত্মক টান লাগবে এই আসনে। আর এতে করে কমবে পেটের মেদ।

উষ্ট্রাসন

এই আসনে হাঁটুর উপর ভর করে বসে শরীরের উপরের অংশ পিছন দিকে ঝুঁকিয়ে, হাত দিয়ে পায়ের গোড়ালি স্পর্শ করতে হয়। তবে এই আসন ৩০ সেকেন্ডের মতো করতে পারলে ভালো হয়। এই আসনটি করার ফলে পিঠের ব্যথারও অনেক কমে যায়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin