রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাংলাদেশে অফিস ছাড়াই চার মাসে ১০০ কোটি টাকার ব্যবসা

  • প্রকাশ সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪৯ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : বাংলাদেশে ব্যবসা করার জন্য অফিস না খুলে শুধু নিবন্ধন নিয়েই ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট ব্যবসা করছে। প্রতিষ্ঠান চারটি গত চার মাসে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রতিষ্ঠান চারটির ভ্যাট রিটার্নে এ তথ্য জানা গেছে। চারটি প্রতিষ্ঠান প্রায় ১৭ কোটি টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছে।

ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট দেশে অফিস না থাকলেও স্থানীয় এজেন্টের মাধ্যমে রিটার্ন জমা দেয়। এসব প্রতিষ্ঠানের সেবার ওপর ১৫ শতাংশ হারে ফেসবুক, গুগল ও আমাজনের সঙ্গে এ দেশে নিবিড়ভাবে কাজ করছেন, এমন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শুধু ব্যক্তিপর্যায়ে সেবা বেচাকেনার হিসাবের ওপর ভিত্তি করে এসব প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করেছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ূন কবির গণমাধ্যমকে বলেন, বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর ভ্যাট পেয়েছি, এতে সন্তুষ্ট। প্রতিষ্ঠানগুলো সঠিক পদ্ধতিতে ভ্যাট দিচ্ছে কিনা কয়েক মাস গেলে মূল্যায়ন করা যাবে। এবার দেখা যাক, কে কত ভ্যাট দিল, কত ব্যবসা করল। ২৩ মে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন

গুগল মে, জুন, জুলাই ও আগস্ট এই ৪ মাসে প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা করেছে। ভ্যাট রিটার্ন দিয়ে মোট ৫ কোটি ৮৪ লাখ টাকা ভ্যাট দিয়েছে। আমাজন মাসে ১ কোটি ২৭ লাখ টাকা ভ্যাট রিটার্ন দিয়েছে। প্রতি মাসে আট কোটি টাকার বেশি সেবা বিক্রি করেছে আমাজন।

ফেসবুক জুন, জুলাই, আগস্ট এই তিন মাস ভ্যাট রিটার্ন দিয়েছে। সব মিলিয়ে ৭ কোটি ৬৭ লাখ টাকা ভ্যাট দিয়েছে। প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করেছে ফেসবুক। অন্যদিকে মাইক্রোসফট গত আগস্টে প্রায় দুই কোটি টাকা ভ্যাট দিয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin