বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু

  • প্রকাশ সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৯৪৩ বার দেখা হয়েছে
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার চালু

এস আর ডেস্ক : বিশ্বের বহুল পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য মাঝে মাঝেই নতুন নতুন ফিচার চালু করে থাকে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি পরিষেবা চালু করলো হোয়াটসঅ্যাপ।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের নতুন সেবায় ব্যবহারকারীরা এমনভাবে ছবি বা ভিডিও পাঠাতে পারবেন যা অপরপ্রান্তে থাকা ব্যক্তি একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস থেকে মুছে যাবে। নতুন এই পরিষেবাটি এতদিন বেটা ভার্সনে থাকলেও সম্প্রতি এর মূল ফিচার এসেছে।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত জুন মাসে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছিল। তখন জুনের শেষ দিকে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনে ‘ভিউ ওয়ানস’ ফিচার এসেছিল। এবার চূড়ান্তভাবে ফিচারটি আসায় একজন ব্যবহারকারী কাউকে ছবি বা ভিডিও পাঠানোর পর অপরপ্রান্তের ব্যবহারকারী তা দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ‘ডিলিট ফর অল’ হবে।

নতুন এই ফিচারটি প্রায় স্ন্যাপচ্যাটের মতোই। অপরপ্রান্তে থাকা ব্যবহারকারী একবারই ছবি বা ভিডিও দেখার সুযোগ পাবেন। ব্যক্তিগত ইনবক্স বা গ্রুপ ইনবক্সেও একইভাবে কাজ করবে ফিচারটি। এতে গোপন ছবি বা ভিডিও পাঠানোর ক্ষেত্রে অনেকটা নিরাপত্তা থাকলো ব্যবহারকারীদের জন্য। তবে ব্যবহারকারী চাইলে দ্রুত স্ক্রিনশট নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে এখনো ফেসবুকের মতো স্ক্রিনশট ডিটেকশন করা হয়নি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin