সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সন্ত্রাসীদের হামলায় আহত এডভোকেট ইয়ামিন আলী বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে রুয়েট ছাত্রীর শিরোপা জয় রাজশাহী মহানগর ১৪নং ওয়ার্ড কৃষকদলের কমিটি গঠন নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, লেনদেনের ব্যাখ্যা দিলেন কোচিং মালিক রাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত কৃষক বাঁচলে বাঁচবে দেশ, মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি মিলন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: ভূমিমন্ত্রী মিনু গ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

  • প্রকাশ সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রোববার দুপুর ২টায় রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় নগরীর মহিষবাথান এলাকায় অবস্থিত অলিম্পিক সুইটস প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান বিএসটি আইটি কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin