মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন পবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলন ২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন

রাজশাহীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশ সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার ছিলো ৫৫ তম জাতীয় সমবায় দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। সারাদেশের ন্যায় রাজশাহীতেও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে পতাকা উত্তোলনের সাথে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার । পরে অতিথিবৃন্দ জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত সমবায় পণ্য মেলার স্টল পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মোখলেছুর রহমান, আরএমপির বিশেষ পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী এবং জেলা সমবায় কর্মকর্তা আবু সাইফ প্রমুখ।

সভায় রাসিক প্রশাসক বলেন, সমবায় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যক্তি উদ্যোগ, পুঁজি ও সামর্থ্য যখন অনেকের সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়, তখন বৃহৎ সম্ভাবনার সৃষ্টি হয়। বেকারত্ব দূরীকরণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে সমবায় সমিতিগুলোর কার্যকর ভূমিকা পালনের সুযোগ রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বাবলম্বী সমাজ গঠন, জাতির উন্নতি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

সমবায়ের সফল উদাহরণ হিসেবে রাসিকের সিডিসি (ঈউঈ)-এর কার্যক্রম তুলে ধরে রাসিক প্রশাসক জানান, বর্তমানে এই কার্যক্রমে প্রায় ৫৫ হাজার সদস্য সম্পৃক্ত রয়েছে এবং তাদের মূলধন খুব শীঘ্রই প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছাবে। এই অর্থ ও সমবায় কাঠামোর ওপর ভিত্তি করে আগামী দিনে রাজশাহীতে একটি ব্যাংক গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি, যাতে ক্ষুদ্রঋণের মাধ্যমে নগরবাসী আরও স্বাবলম্বী হতে পারে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার বলেন, যৌথ ও সমন্বিত প্রচেষ্টাই সমবায়ের মূল শক্তি। সমবায় কেবল আর্থিক উন্নতির মাধ্যম নয়, বরং যৌথ ও সমন্বিতভাবে যেকোনো মহৎ কাজ সফল করার অন্যতম প্রধান চালিকাশক্তি।

সমবায়ের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা মানুষ প্রকৃতি ও ক্ষুদ্র প্রাণী পিঁপড়া কিংবা মৌমাছির কাছ থেকেও গ্রহণ করতে পারে, কারণ তারা কখনোও একা থাকে না এবং সর্বদা ঐক্যবদ্ধ থাকে। যৌথ পরিবারে সবাই মিলেমিশে সুন্দরভাবে বেড়ে ওঠার যে সংস্কৃতি তা মূলত সমবায় ভিত্তিক জীবনব্যবস্থারই প্রতিফলন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় বৃহৎ মূলধনে রূপান্তরিত হয়। একজনের এক হাজার টাকা যেখানে এককভাবে বড় কোনো উদ্যোগ নিতে পারে না, সেখানে একশত জনের সমন্বয়ে তা এক লক্ষ টাকার কার্যকর পুঁজিতে পরিণত হয়। একা একা বড় কিছু করা সম্ভব নয়; বরং পেশাজীবী ও ব্যবসায়ীদের মতো যৌথভাবে আত্মনিয়োগ করলেই টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের, কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin