নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ধর্মসভার উদ্যাগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির স্থায়ী সদস্য আব্দুল ময়েন খান ও আব্দুল আওয়াল মিন্টু এর রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মসভা কমিটির সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস যুগ্ম সম্পাদক মহেশ সরকার ও প্রশান্ত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহা, সহ কোষাধ্যক্ষ সনৎকুমার সাহা, দপ্তর সম্পাদক আকাশ দাস, প্রচার সম্পাদক স্বপন কুমার ঘোষসহ কমিটির কার্যনিবার্হী সদস্যরা। প্রার্থনায় নেতৃবৃন্দের আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
ধর্মসভার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বিএনপির নেতারা দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যানে কাজে ফিরবেন।