সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কোনো ধরনের অবহেলা কাম্য নয়। সোমবার দুপুরে রাজশাহীর পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । এমপি আরো বলেন, পবা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে।

অপরাধ দমনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মাদক ও সন্ত্রাস শুধু ব্যক্তির ক্ষতি করে না বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন উল্লেখ করে এমপি মিলন উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করতে হলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সেইসাথে সার নিয়ে তেলেসমাতি, সিন্ডিকেট বা অনিয়ম কোনভাবেই সহ্য করা হবেনা বলে হুঁশিয়ারী দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন, তাই অপরাধ ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও প্রতনিধিগণ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin