মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডি, শিক্ষক মন্ডলী ও কর্মকর্তাবৃন্দের সাথে রোববার সকাল ১০টায় পবা উপজেলা হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে পবা মোহনপুর আসনে সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন উপস্থিত থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গভর্নিং কমিটির সদস্যদের নিকট হতে নানা ধরনের দাবি শোনেন। এ সময় তারা বলেন, অত্র প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে জাতীয়করণ ঘোষণা হলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে যায়। এ বিষয়টা নিয়ে তারা বিব্রতকর অবস্থায় পরেন। তারা দ্রুত সময়ের মধ্যে তাদের কলেজটি জাতীয়করণের দাবি জানান।

তাদের দাবি শোনার পরে সংসদ সদস্য বলেন, এই কলেজটি শুধু ডিগ্রী নয়, এখানে অনার্স বিভাগও রয়েছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন কর্মমুখী শিক্ষার দিকে বিশেষ নজর দিয়েছে। সেই সাথে শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক বাজেট প্রদান করেছেন। সারাদেশ থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য আবেদন করেছে। জাতীয়করণের একমাত্র ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর। মন্ত্রিসভায় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত হবে। তবে নওহাটা মহিলা ডিগ্রী কলেজ অগ্রাধিকার ভিত্তিতে লিস্টে রয়েছে। কারণ হচ্ছে বিগত সময়ে এই কলেজটি জাতীয়করণ ঘোষণা হয়েও বন্ধ করে দিয়েছিল পতিত সরকার। এজন্য নতুন করে আর যাচাই-বাছাই করার তেমন প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি।

মহিলা কলেজের গ্রিলের সমস্যা দূর করণে ঘোষণা দেওয়ায় পবা উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য বলেন, পবা মহনপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল শিক্ষক প্রতিষ্ঠানের উন্নয়নটা সমাপ্ত করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, বিগত সরকারের স্বৈরাচারী আচরণের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে গেছে। সে সময়ে শিক্ষকদের বিতর্কিত করেছে। নির্বাচনের আগের দিন তারা ভোট গ্রহণ করিয়েছে। প্রকৃতপক্ষে শিক্ষকদের সে সময় কিছু করার ছিল না। আবার অনেক শিক্ষক অতি উৎসাহিত হয়ে এই নোংরা কাজ করেছে। কিন্তু বর্তমান সরকার তা করবে না। দল মত নির্বিশেষে প্রতিষ্ঠানের উন্নয়ন ও পাঠদানের বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।

তিনি আরো বলেন, সরকার দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলছে। কিন্তু একটা মহল এই উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এই কুচক্রী মহল থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।

নওহাটা মহিলা ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ময়মুর সুলতান শাহীন সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম, মামুনুর সরকার জেড, কাজী নাজমুল ইসলাম, সাদেকুল ইসলাম মেজো অত্র কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এরপর সংসদ সদস্য উপজেলা পরিদর্শন কক্ষে বসেন। সেখানে জনগণের কথা শোনেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেন। এ সময় জেলা বিএনপির সদস্য, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ সহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin