মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের

  • প্রকাশ সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী বলেন, টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং পরিবেশবান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সঠিক মাস্টার প্ল্যান ও নিয়ম মেনে বাড়িঘর নির্মাণ করা জরুরি। গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি জানান তিনি।
তিনি বলেন, ইমারত নির্মাণের সময় সরকারি নিয়ম অনুযায়ী রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব ছাড় দেওয়া, পর্যাপ্ত আলো-বাতাসের সুযোগ রাখা এবং বিল্ডিং কোড মেনে অগ্নি ও ভূমিকম্প নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আদর্শ নগরায়ণে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ উন্মুক্ত স্থান এবং ১০ থেকে ২০ শতাংশ সবুজ এলাকা ও জলাশয় সংরক্ষণ করা আবশ্যক। অননুমোদিত নকশায় ভবন নির্মাণ কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা বাড়ানো নগরীর নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে বলে তিনি সতর্ক করেন।


জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় গ্রিন এনার্জির প্রসারে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বাসাবাড়ি ও সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে। সরকার নেট মিটারিং সুবিধার আওতায় সৌর বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ক্রয় করার নীতি গ্রহণ করেছে, যা পরিবেশবান্ধব নগর গঠনে কার্যকর ভূমিকা রাখছে। ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সরকারি সকল ভবনে এটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিভাগীয় কমিশনার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে (আরডিএ) কঠোর তদারকি ও কাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিয়মমাফিক পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন, যাতে ভবিষ্যতের রাজশাহী একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে ওঠে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল ওয়াকিল এবং আলোচক হিসেবে বক্তৃতা করেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময়ে তিনি বলেন, যারা নতুন করে ভবন তৈরীর করবেন তারা যেন নিয়ম মেনে ভবন তৈরী করেন। কারণ রাজশাহীকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে তাদের সহযোগিতা অত্যাবশ্যকীয় বলে উল্লেখ করেন তিনি। তিনি উপস্থিত অতিথিসহ সবাকে শুভেচ্ছা জানান।


রাজশাহী বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী মশিউর রহমান এবং রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin