মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • প্রকাশ সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, মানসম্মত ও উন্নত করার লক্ষ্যে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল কর্তৃক পরিচালিত হোসনেয়ারা মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্স সেন্টার এবং রাজশাহী হার্ট ফাউন্ডেশন-এর মধ্যে এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (গড়ট) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্বাক্ষরিত হয়েছে। এই যৌথ উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিক চুক্তি নয়—এটি রাজশাহীর সাধারণ মানুষের জন্য চিকিৎসা সহায়তার নতুন আশা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবন ও গতিশীলতার এই সময়ে স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে অর্থনৈতিক শক্তিকে আরও এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক পদক্ষেপ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রাজশাহী হার্ট ফাউন্ডেশন-এর পক্ষে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) প্রফেসর হবিবুর রহমান। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের চ্যাটার প্রেসিডেন্ট রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু এবং প্রফেসর ড. সৈয়দ শাহ আলম। এছাড়াও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ এবং রাজশাহী হার্ট ফাউন্ডেশনের অন্যান্য গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই সমঝোতার ফলে রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ হৃদরোগ, ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ পরামর্শে আরও সহজে, কম খরচে এবং নির্ভরযোগ্যভাবে সেবা পাবেন। স্বাস্থ্যসেবা খাতে এমন সমন্বয় সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে, কর্মক্ষম জনশক্তিকে সুস্থ রাখতে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখতে সহায়তা করবে। সুস্থ মানুষই উন্নত সমাজ ও সচল অর্থনীতির মূল শক্তি—এই বিশ্বাস থেকেই এই উদ্যোগ।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশন মনে করে, মানবকল্যাণের এই ধারা অব্যাহত থাকলে রাজশাহী অঞ্চলে স্বাস্থ্যসেবার পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও বেগবান হবে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ আরও মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। স্বাস্থ্যসেবায় মানবকল্যাণের এই ধারা অব্যাহত থাকুক; সুস্থ রাজশাহী, সমৃদ্ধ রাজশাহী গড়ে উঠুক—এই কামনা করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin