মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

পবার পারিলা ইউনিয়ন বিএনপি এখন ঐক্যবদ্ধ: এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “পবার অন্যান্য ইউনিয়নের ন্যায় পারিলা ইউনিয়ন বিএনপিও একাট্টা। এই ইউনিয়নের জনগণ গত সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপকহারে রায় দিয়েছে। বিএনপি হচ্ছে একটি বৃহত দল। এই দলে নেতাকর্মী ও সমর্থকের কোন অভাব নেই। আছে বলিষ্ট একাধিক নেতা। এটা দলের জন্য অত্যন্ত ভাল বলে উল্লেখ করেন রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শুক্রবার বিকেলে হাট রামচন্দ্রপুর কলেজ মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সুশৃংখল একটি দল। এই দলের নেতৃবৃন্দ ভুল করলে কর্মী এবং সর্বোচ্চ পর্যায় থেকে সেটা নিয়ে আলোচনা ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। যার উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁকে সংসদ সদস্য থেকে পদত্যাগ করানো হয়েছে। অথচ এই এমপির দলের জন্য অনেক ত্যাগ রয়েছে। তাঁর সামান্য শৃংখলা ভঙ্গের কারনে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করতে বলেন। সেইসাথে ঐখানকার যুবদলের বেশ কয়েকজন নেতাকেও বহিস্কার করেছে দল। অতএব দল করতে হলে দলের নিয়মনীতি মেনে চলতে হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, তারা সংসদের ভিতরে এক কথা, বাহিরে আসলে আরেক কথা বলে জনগণকে বিভ্রান্ত করে। এই দল সারাজীবন মোনাফেকী করে যাচ্ছে। ১৯৪৭ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষে ছিলো। আবার বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তারে পক্ষে ছিলো। শুধু তাইনয় স্বৈরাচার এরশাদ সরকার হটাও আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাথে যুগপদ আন্দোলনে নামলেও ১৯৮৬ সালে মোনাফেকী করে এরশাদ এর সাথে হাত মিলিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছিলো। এছাড়াও তারা ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আজাজা বাহিনী গঠন করে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলো বলে জানান তিনি। এই জামায়াতে ইসলামী ও তাদের শরীক এনসিপিও দেশের কথা না ভেবে নিজেদের আখের গোছানোতে ব্যাস্ত হয়ে পড়েছে বলে উল্লেখ করেন সংসদ সদস্য।

সংসদ সদস্য আরো বলেন, সতের বছরের শোষিত ও লুণ্ঠিত দেশকে পুনর্গঠনে কাজ করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বর্তমান সবরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু তাঁকে পিছিয়ে নিতে বিরোধী দল উঠেপরে লেগেছে। তারা যেভাবে সংসদ নির্বাচনের সময়ে সরকার গঠনে করেছিলো। বেহেস্তের টিকিট বিক্রি করে সরকার গঠনের দিবাস্বপ্নে বিভোর ছিলো। এখনো সেই ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

এই মোনাফেকদের থেকে দেশকে বাঁচাতে হলে স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তাঁর হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তিনি বলেন, সবখানেই শতভাগ ভাল প্রার্থী হবে তা নয়। ভুলও হতে পারে। কিন্তু প্রার্থীর কথা চিন্তা না করে দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য রাখার আহ্বান জানান তিনি। সেইসাথে প্রার্থী ঘোষনায় থানা, জেলা বিএনপি ও সর্বোচ্চ পর্যায়ে সবার সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনজাত করা হয়।

পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক রেজাউল করিম সভাপতিত্বে এবং সদস্য সচিব মোকলেসুর রহমান রেন্টুর সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেরা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও কুতুব উদ্দিন বাদশা, বড়গাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সোহেল রানা, হরিয়ান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদশা মিয়া, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য মাজদার রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট ও জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin