মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকরা হচ্ছে দেশের আয়না। সাংবাদিকদের লেখনির মাধ্যমে একটি দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। পূর্বে খুব সীমিত সংখ্যক সংবাদমাধ্যম ছিল। এখন অনেক সংবাদ মাধ্যম হয়েছে। সেইসাথে সামাজিক মাধ্যম বিভিন্ন ধরনের সংবাদ দিয়ে প্রকাশ করছে। কিন্তু কিছু কিছু নিউজ এর ক্ষেত্রে অনেক উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে দেশ ও সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হতে দেখা যায় বলে উল্লেখ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। রাজশাহী সিটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদেও সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন খবর প্রকাশের আগে যাচাই-বাছাই করা খুবই জরুরী। কারণ প্রকাশিত হয়ে গেলে আর কিছু করার থাকেনা। বন্দুকের গুলি ছুড়লে যেমন ফিরিয়ে নেওয়া যায় না। তেমনি প্রকাশিত খবর ও সবার কাছে পৌঁছে যাওয়ায় এটা কোনভাবেই আর ফেরত নেওয়া যায় না। খবর প্রকাশের আগে প্রকৃত তথ্য উদঘাটন করে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি। সেইসাথে রাজশারী উন্নয়ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার।

এ সময় উপস্থিত সাংবাদিকগণ রাজশাহীর মহানগলীর যানজট নিরসন ও মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেন। এসব বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সাধারণ সদস্য রেজাউল মুহিন তপন, শুকরানা বাবু, ইউসুফ আলী চৌধুরী ও আমজাদ হোসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin