শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে

  • প্রকাশ সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ চার জেলার প্রতিনিধিদের নিয়ে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে শনিবার বিকেল ৪টায় রাজশাহী আধুনিক পাঠাগারে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীর বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধিরা অংশ নেন। সেমিনার বাস্তবায়নের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।

আলোচনায় নদ-নদীর দখল ও দূষণমুক্তকরণ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষাসহ উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চলে পানি সংকট নিরসনে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপা জেলা শাখার সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, বাপা পবা উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, সম্পাদক ইউসুফ আলী চৌধুরী ও সহ-সভাপতি হাসিনুর রহমান, বাপা দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি একেএম মোহাইমেনুল হক রেন্টু ও মোহনপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

এ ছাড়া রাজশাহী জেলা শাখার সদস্য সুভাস চন্দ্র হেমরম, হেলেন খান, শাহনাজ পারভীন, স্বপ্না পারভীন কাজল, আফরোজা বেগমসহ বাপা রাজশাহী জেলা ও বিভিন্ন উপজেলা শাখার অন্যান্য পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin