রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শারমিনের রেকর্ডগড়া শতকে বড় স্কোর গড়ল বাংলাদেশ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার ২০২১ এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান পাহাড়ে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রকে টার্গেট দিয়েছে ৩২৩ রান। এদিকে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতক হাঁকিয়েছেন শারমিন আক্তার। মঙ্গলবার (২৩ নভেম্বর) জিম্বাবুয়ের হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচের শুরু থেকেই বলের সাথে পাল্লা দিয়ে রান সংগ্রহ করেন দুই ওপেনার শারমিন ও মুরশিদা খাতুন। উদ্বোধনী জুটিতেই আসে ৯৬ রান। ৫৬ বলে ফিফটি থেকে ৩ রান দূরে থেকে ছাড়েন মুরশিদা।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানার সাথে শারমিন গড়েন ৪৮ রানের জুটি। ২৬ বলে ৩৩ রান করে নিগার বিদায় নিলেও বড় রানের দিকে এগুতে থাকেন শারমিন। তৃতীয় উইকেটে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়েন শারমিন ও ফারজানা। শারমিন ও ফারজানার জুটিতে আসে ১৩৭ রান। ৬২ বলে ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ফারজানা। রানবন্যার এই ইনিংসে অবশ্য সফলতা পাননি রুমানা আহমেদ ও রিতু মনি। ৩ বলে ৪ রান করে রুমানা ক্যাচ আউট হন এবং ৪ বলে ২ রান করে রিতু বোল্ড আউট হন।

১০ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস দেখান লতা মন্ডল। অপরপ্রান্ত সম্পূর্ণ ৫০ ওভার খেলে ১৪১ বলে ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে অপরাজিত ব্যাটার হিসেবেই মাঠ ছাড়েন শারমিন। শারমিনের ইনিংসটিতে ছিল ১১টি বাউন্ডারি। নির্ধারিত ৫০ ওভারে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩২২ রান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin