নিজস্ব প্রতিবেদক: মোহা: শরিফুল ইসলামকে সভাপতি এবং সাহানুর আলমকে (টিয়া) সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর কৃষকদলের অন্তর্গত শাহ মখদুম থানা অধীন ১৪নং ওয়ার্ড পশ্চিম কৃষকদলের ছয় সদস্য আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বাবর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও সদস্য হাসিবুল ইসলাম। এই কমিটিতে স্বাক্ষর করেন শাহ মখদুম থানা কৃষক দলের আহ্বায়ক শহিদুর রহমান ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফুল ইসলাম। এছাড়াও ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ওলামা দলের সভাপতি ও সদস্য সচিব এবং বিএনপি ও কৃষক দলের বিভিন্ন থানার ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।