মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক রাজশাহী বিমানবন্দরের ফটকে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ দল রাজশাহীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন পবায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ: এমপি মিলন ২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন

রামেক হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ রাখার পর পুলিশে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে রামেক শাখা ছাত্রলীগের সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ ও এসআরবি ঘটনাস্থলে এসে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের দুজনকে আটক করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠনের দুই নেতার সঙ্গে পরিচালকের গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় শিক্ষার্থীরা তালা ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে পুলিশসহ এসআরবি ও সিআরটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শুভ সরকার ও নাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যায়।

আরএমপি উপ- কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তাঁকে ফোন করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে তাঁর রুমে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং মেডিকেলের ছাত্ররা তাদেরকে বের নিয়ে যেতে চায়। তাদেরকে উদ্ধার করা দরকার। তাঁর ফোনের প্রেক্ষিতে দ্রুত আরএমপির কয়েকটি টিম মেডিকেলে যান এবং পরিচালকের রুমে প্রবেশ করেন। এ সময়ে ছাত্ররা প্রবেশ করতে বাধা প্রদান করলেও বাধা অতিক্রম করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা পরিচালকের রুমে প্রবেশ করেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এনিয়ে তারা মেডিকেল কর্তৃপক্ষের সাথে বসেন এবং ঐ সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের আওতায় নিয়ে নেন। তাদের বিরুদ্ধে আগেও বেশ কিছু অভিযোগ ছিলো। সব কিছু বিশ্লেষন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে উল্লেখ করেন তিনি।

এদিকে ঐ সময়ে পুরো মেডিকেল হাসপাতাল চত্বর যেন একটি ক্ষুদ্র রণক্ষেত্র এর মত তৈরী হয়। জনরোষ থেকে বাঁচাতে আইন শৃংখলাবাহিনী দ্রুত আটককৃতদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে সাধারণ জনগণ বলছেন, এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতারা পরিচালকের সঙ্গে কি নিয়ে আলোচনা করছিলেন। তাদেরই বা কেন পরিচালক তাঁর রুমে প্রবেশ করতে দিয়েছেন। নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin