বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

ক্লু-লেস দুই মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ

  • প্রকাশ সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মতিহার থানার বাসিন্দা গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে আসামি হাসিবুল ইসলামকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এবিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজে যাবার সময় মতিহার থানাধীন খোঁজাপুর এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামি হাসিবুল ইসলাম জানিয়েছে, একটি মামলা করেছিলেন নিহত মোস্তফা। এর জেরেই মোস্তফাকে গুলি করে হত্যা করে হাসিবুল।

এদিকে, গত ২ মে বিকেলে দামকুড়া থানা এলাকার বাসিন্দা অটো চালক মামুনুর রশিদ হত্যার ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ। পুলিশ জানায় অটো চুরির উদ্দেশ্যেই চালক মামুনুরকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজশাহী শান্তির নগরী। নগরবাসীর শান্তি অব্যাহত রাখতে আরএমপির পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছে। এছাড়াও কিশোর গ্যাংয়ের বিষয়ে তালিকা করা হয়েছে।

অভিযুক্তদের দ্রুত পর্যায়ক্রমে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জাননো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin