রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পাঁচবার প্রেমে পড়েছেন আলিয়া

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ১১০২ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে শুরু করে গল্লি বয়, হাইওয়ে, উড়তা পাঞ্জাব কিংবা ডিয়ার জিন্দেগী- সব ছবিতেই নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন বলিউডের ডিম্পল গার্ল আলিয়া ভাট। বর্তমানে রনবীর কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন বি–টাউনের সর্বাধিক উপার্জনকারী এই নায়িকা। তবে রনবীরের আগেও আরো চারবার প্রেমে পড়িয়েছিলেন আলিয়া।
রমেশ দুবে : আলিয়ার প্রথম প্রেমের শুরুটা সেই স্কুল জীবনে। জামনাবাই নার্সি স্কুলে পড়ার সময় সহপাঠী রমেশ দুবের প্রেমে পড়েছিলেন আলিয়া। আলিয়া ও রমেশ দু’জনেই একই ক্লাসে পড়তেন। অধিকাংশ স্কুল রোমান্সের মতো রমেশ-আলিয়ার প্রেম বেশি দূর গড়ায়নি।

আলী দাদরকর : বলিউডের ঝাঁ চকচকে জগতে পা রাখায় আগেই আলী দাদরকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া। এই প্রেমের ব্যাপারে বেশ সিরিয়াস ছিলেন আলিয়া।  এই প্রেম অনেকদিন টিকেছিল। আলীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও দিতেন আলিয়া। বিভিন্ন জায়গায় প্রকাশ্যেই তাদের দেখা গেছে। তবে এই প্রেম ভাঙার কারণ জানা যায়নি।

কাভিন মিত্তল :  ভারতের বিখ্যাত বিজনেস টাইকুন সুনীল মিত্তলের ছেলে কাভিনের সঙ্গে আলিয়ার প্রেম ছিল বলে গুজব শোনা যায়। এক সম্মেলনে কাভিনের সঙ্গে দেখা হয় আলিয়ার। পরে তাদের মধ্যে বন্ধুত হয়। বন্ধুত্ব প্রেমে রূপ নিতে সময় নেয়নি। তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি বলে জানা গেছে।

সিদ্ধার্থ মালহোত্রা : আলিয়ার এই প্রেম বি-টাউনের সবার জানা। আলিয়া ও সিদ্ধার্থ একসঙ্গে বলিউডে কাজ শুরু করেন। তারা জুটি বেঁধে দুটি ছবিও করেছেন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির সময় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় বলে গুজব আছে। দু’জনের কেউই অবশ্য সরাসরি তাদের প্রেমের বিষয়টি স্বীকার করেনি। তবে তারা যে নিছক বন্ধু ছিলেন না তার প্রমাণও রয়েছে। ২০১৭ সালে আলিয়া রনবীর কাপুরের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় এই সম্পর্কের ইতি টানেন আলিয়া।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin