বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

লস অ্যাঞ্জেলেসে সংসার, বাসন মাজছেন পাঞ্জাবে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার দেখা হয়েছে
লস অ্যাঞ্জেলেসে সংসার, বাসন মাজছেন পাঞ্জাবে​ ---- ছবি: সংগৃহীত

এস. আর. ডেস্ক : প্রিয়ঙ্কা চোপড়া কখন যে কোথায় থাকেন তা বোঝা কঠিন! প্রায় ১২ বছর হল ভারতে থাকেন না। লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন অভিনেত্রী। এবার প্রিয়ঙ্কাকে দেখা গেল স্বর্ণমন্দিরে বাসন মাজতে। পরনে তার সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা।

‘বারাণসী’ ছাড়াও প্রিয়ঙ্কার হাতে ‘জাজমেন্ট ডে’ ছবির কাজ রয়েছে, যা এই বছর মুক্তি পাওয়ার কথা। শোনা গিয়েছে, ‘কৃষ ৪’-এ অভিনয় করবেন অভিনেত্রী। যদিও নিশ্চিত করে নিজে কিছু বলেননি।

অভিনেত্রী সম্প্রতি ‘বারাণসী’ ছবির শুটিং করতে ভারতে আসেন। সেই সময়ে পাঞ্জাবের অমৃতসরে ঢুঁ মারেন। সেখানেই স্বর্ণমন্দিরে সেবা দেন প্রিয়ঙ্কা। দেশে এসে পরোটা, ডাল মাখানি, দই-সহ নানা স্বাদের খাবার যে খেয়েছেন, সেই ছবিও সমাজমাধ্যমের পাতায় দেন।

দিনকয়েক আগে প্রিয়ঙ্কা নিজেই জানান, ‘বারাণসী’-এর শুটিং শেষ করতে আরও সাত মাস লাগবে।

প্রিয়ঙ্কার ভাষ্য, আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি। ১২ বছর পর ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন। হিন্দি নয়, দক্ষিণী ছবিতে। যদিও বলিউড ও দক্ষিণী ছবির জগৎ— দুইয়ের মধ্যে বেছে নিতে বলা হলে প্রিয়ঙ্কার স্পষ্ট জবাব, আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।

উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করতে নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়ঙ্কা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin