বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি রাজশাহীতে সাতদিনব্যাপি কারাতে প্রশিক্ষণ সমাপ্ত শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা শামীম এর সংবাদ সম্মেলন রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবে অসাম্প্রদায়িক চেতনার বার্তা বর্ণিল আয়োজনে পবায় বৈশাখী শোভাযাত্রা দীর্ঘদিনের মানষিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপিত রাজশাহীর চারঘাটে দ্রুত রাস্তা মেরামত ও পানির ব্যবস্থার দাবিতে মানববন্ধন

গণভোট ইস্যুতে আবারও আলোচনায় ন্যান্সি

  • প্রকাশ সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার দেখা হয়েছে
গণভোট ইস্যুতে আবারও আলোচনায় ন্যান্সি
গণভোট ইস্যুতে আবারও আলোচনায় ন্যান্সি

এস.আর ডেস্ক: গণভোট ইস্যুতে আবারও আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আগেও ইঙ্গিতে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করেছিলেন তিনি। এবার সরাসরি নিজের অবস্থান জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ন্যান্সি। ছবিতে পাশাপাশি লেখা ছিল ‘হ্যাঁ’ ও ‘না’। সেখানে ‘হ্যাঁ’ শব্দটির ওপর দাগ টেনে কেটে দেওয়া হয়েছে।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার অবস্থানকে সমর্থন করেছেন, আবার কেউ কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, ‘লিডার হ্যাঁ বলে, নেত্রীরা না বলে।’ আরেকজন ন্যান্সির জনপ্রিয় গানের লাইন টেনে মন্তব্য করেন, ‘বাহির বলে ‘না’, ভেতর বলে ‘হ্যাঁ’।’

তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি এই সংগীতশিল্পী। এর আগে গণভোট প্রসঙ্গে দেওয়া এক পোস্টেও প্রশ্ন তুলেছিলেন ন্যান্সি। সেখানে তিনি লিখেছিলেন, ‘গণভোটের আয়োজন করবেন! ভোট ‘হ্যাঁ’ বা ‘না’ হবে সেটাও নিজেরাই ঠিক করবেন। তবে এই লোক দেখানো গণভোট কাদের জন্য?’ সেই পোস্ট ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। ন্যান্সির সাম্প্রতিক পোস্ট নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin