বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

নতুন সরকারের কাছে যা চাইলেন বুবলী

  • প্রকাশ সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭২ বার দেখা হয়েছে
নতুন সরকারের কাছে যা চাইলেন বুবলী
নতুন সরকারের কাছে যা চাইলেন বুবলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীও। নির্বাচন প্রসঙ্গে বুবলী বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না সরকারে কারা আসছে।

একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’ বর্তমানে নানামাত্রিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। চলতি বছরের শুরুতে নারীকেন্দ্রিক গল্প ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির পরিচালক রায়হান রাফী।

ছাড়াও ‘ঢাকাইয়া দেবদাস’ নামে তিনি আরও একটা সিনেমায় অভিনয় করছেন। কাজের বাইরে সম্প্রতি গুঞ্জন ওঠেছে আবারও মা হতে যাচ্ছেন বুবলী। এরইমধ্যে তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও। যদিও বুবলী এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিবও কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin