বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও সর্বোচ্চ তিন পার্সেন্ট করার দাবীতে রাজশাহীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্ধিত ভ্যাট প্রত্যাহার এবং সর্বোচ্চ তিন পার্সেন্ট করার দাবীতে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন থেকে সর্বোচ্চ তিন পার্সেন্ট ভ্যাট করার দাবী জানানো হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খাঁন।

উপস্থিত ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহ-সভাপতি হাসিনুর রহমান টিংকু, সহ-সভাপতি এস এম সিহাব উদ্দিন, মাহবুব আলম,যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, রাশেদ ইসলাম ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান, আইটি সম্পাদক নাবিলা নওরিন, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, নির্বাহী সদস্য অলিভ, গোলাপ সরদার ও মুর্শেদ শাকিলসহ বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার অন্যান্যা মালিক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

মানববন্ধনে প্রধান অতিথিসহ অন্যান্যরা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ১৫ শতাংশ ভ্যাট বৃদ্ধি করা অযৌক্তিক ছিলো। যা তাদের আন্দোলনের কারনে এনবিআর বৃহস্পতিবার তা কমিয়েছে। কিন্তু তাদের দীর্ঘদিনের দাবী ছিলো রেস্তোরা ব্যবসার জন্য ৫% ভ্যাট এর পরিবর্তে ৩% করার জন্য। এটা যদি না করা হয় তাহলে ব্যবসায়ীদের উপর জুলুম হবে। যেভাবে বাংলাদেশের মানুষ ১৫% ভ্যাট প্রত্যাখান করেছে একই ভাবে ৫% ভ্যাট জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেন।

ভোক্তাদের উপর চাপ কমাতে ব্যবসায়ীরা বর্তমান ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানান। কিন্তু সরকার এটি তিনগুণ বাড়িয়েছিলো। এতে করে গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব পড়তে যাচ্ছিলো। শেষ সময়েও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে জনগণ ও ব্যবসায়ীরা অনেকটা স্বস্তি পেয়েছেন। এ অবস্থা চলতে থাকলে মানুষজন হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিতো। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত ছিলো। ভবিষ্যতে ভ্যাট বাড়ানোর তালবাহানা থেকে বিরত থাকার জন্য অন্তর্বর্তীকালীণ সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে তারা ভ্যাটের হার ৩% করা এবং স্টীটফুড সহ সকল প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক এস.ডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, দোকান ভাড়ার উপরে ১৫% ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা এবং ভ্যাট আদায়কারী ব্যবসায়ীদের সাথে সম্মানজনক আচরণ করা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেয়া, রেস্তোরাঁ শিল্পের উপর যে কোন সিদ্ধান্ত আরোপের পূর্বে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আলাপ করা ও রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রনোদনার আওতায় আনা এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋন প্রদান করার দাবী জানান তারা। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin