বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ সাংবাদিক সংস্থা মোহনপুর শাখার কমিটি গঠন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহীর মোহনপুর উপজেলা শাখার দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার বেলা ১২ টার সময় মোহনপুর কার্যালয়ে সভায় উপস্থিত সদস্যেদের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এম এম মামুন ( সোনালী সংবাদ ও আমার দেশ) ও সাধারণ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মতিন( নয়া শতাব্দী)।

কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মতিউর রহমান( দৈনিক বার্তা) , সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন(বিজনেস বাংলাদেশ), অর্থ সম্পাদক মাজেদুর রহমান সবুজ(সবুজ নিশান), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন ভিক্টর (বাংলাদেশ সমাচার ও রাজশাহীর আলো), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মহাজামিল( চ্যানেল এ নিউজ), নির্বাহী সদস্য সাদিকুল ইসলাম স্বপন(দৈনিক সানশাইন ও পদ্মাটাইমস) ও রিপন আলী(তরঙ্গ নিউজ)।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও আহবায়ক কমিটির সদস্য রফিক আলম, বিভাগীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ রেজা ও আমিনুল ইসলাম বনি, জেলা কমিটির সদস্য জাহিদ হাসান ও ফজলুল করিম বাবলু প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin