শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একমাস সিয়াম সাধনার পর রাত পোহালেই শনিবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজ। এজন্য রাজশাহীর প্রতিটি ঈদগা মাঠ প্রস্তুত করা হয়েছে। সাজানো হয়েছে নতুন সাজে। রাজশাহী মহানগর এবং জেলা জুড়ে প্রতিটি ঈদগা মাঠ এখন নামাজের জন্য প্রস্তুত। এই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠও প্রস্তুত করা হয়েছে। এই মাঠে ঈদের প্রধান জামায়াত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নসহ সমতলকরণ করতে কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা।

রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তার সহযোগী হিসেবে থাকবেন মুফতি মহিবুল্লাহ।

এদিকে ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে হযরত শাহ্ মখদুম (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদ বিকল্প হিসেবে প্রস্তুতি রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে দুটি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।

এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। এদিকে নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin