বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

২১ জুলাই বুধবার পবিত্র ঈদ-উল আযহা

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৬৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই বুধবার পবিত্র ঈদ-উল আযহা পালিত হবে । জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ রোববার সন্ধ্যায় কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী ১০ জুলাই দেশটিতে জিলক্বদ মাসের শেষ দিন ছিল। আজ রোববার থেকে জিলহজ্ব মাস শুরু হয়েছে। সে অনুযায়ী দেশটিতে ঈদ-উল আযহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ্ব মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় এর পরের দিন সাধারণত বাংলাদেশে ঈদ পালিত হয় ।
১০ জিলহজ্ব আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করেন মুসলমানরা। ঈদ-উল আযহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দেশে কোরবানির ঈদ হিসেবে পরিচিত এই উৎসবের মূল আহ্বান ত্যাগের। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ্ব পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রান মুসলমান মানুষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin