মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাবির সাধারণ সম্পাদক আম্মারের বিরুদ্ধে মানববন্ধন জমি নিয়ে কাশিয়াডাঙ্গা কলেজ বিরুদ্ধে আদালতে মামলা, অধ্যক্ষের বিরুদ্ধে সমন জারি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল :মিলন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, জয় করলেন, চলে গেলেন :মিনু বেগম জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেননি:মিলন বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে:মিলন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহিলা দলের দোয়া মাহফিল রাজশাহী ক্রিয়েটর ক্লাব এর শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির দোয়া মাহফিল বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় নগরীতে দোয়া মাহফিল

করোনা শনাক্তে ঢাকাকে ছাড়ালো রাজশাহী-খুলনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৭৬ জন। যা আগের দিনের চেয়েও বেশি। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলো দুই হাজার ৫৩৭ জন। একইসঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। যেখানে এর আগের দিন মারা গিয়েছিলো ৩৬ জন।
শনাক্ত এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ। আজ বৃহস্পতিবার ( ১০ জুন) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিধফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মোট শনাক্ত হওয়া দুই হাজার ৫৭৬ জনের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ১১০টি, তার মধ্যে করোনায় শনাক্ত হয়েছেন ৮১৫ জন। এর পরে রয়েছে খুলনা বিভাগ। এ বিভাগে এক হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৫৭৮ জন।

ঢাকা বিভাগে পরীক্ষা হওয়া আট হাজার ৬৮৭ জনের মধ্যে শনাক্ত হয়েছেন ৫১৩ জন, এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। দুই হাজার ৪০৩টি পরীক্ষার বিপরীতে এখানে শনাক্ত হয়েছেন ৩৩৭ জন, এরপর রংপুর বিভাগে পরীক্ষা হওয়া ৪১৬টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ১৩০ জন, সিলেট বিভাগে ৫২৪টি নমুনার বিপরীতে শনাক্ত হয়েছেন ৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪৪ টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৬২ জন এবং বরিশাল বিভাগে ২৬৮টি পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ৪৯ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin