বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গণসমাবেশ সফল করতে রাজশাহী বিএনপি’র লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার বেলা ১১টার দিকে বিএনপি নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর মালোপাড়া, সমবায় মার্কেট, মাস্টার পাড়া, মাছ বাজার ও সাহেব বাজারসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী ও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দে জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম শরিফুল ইসলাম জনি।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়ের ইকোসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময়ে তারা সমাবেশ সফল করতে নানা ধরনওে স্লোগান দেন। সেইসাথে এই সরকারের নানা ধরনের দুর্নীতির বিষয় তুলে ধওে স্লোগান দেন তারা।

সভা শেষে সমাবেমে উপস্থিত সকলের সমন্বয়ে প্রচার মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিল নিয়ে তারা বহরমপুর হয়ে সিটি বাইপাস দিয়ে ও বিলসিমলা দিয়ে তেরখাদিয়াতে যেয়ে শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin