রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর ভদ্রায় অবস্থিত আরডিএ পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত এবং বৃক্ষরোপন করেন বিএনপি রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচী পালন করেন। এছাড়াও তিনি ভদ্রা লেকেও মাছ অবমুক্ত করেন।

এ সময়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে মাছে-ভাতে বাঁচিয়ে রাখার জন্য সে সময়ে খালখনন কমসূচীসহ নানাবিধি পদক্ষেপ গ্রহন করেছিলেন। সেইসাথে বৃষ্টির পানির উপরে নির্ভরতা কমিয়ে আনতে শ্যালো মেশিন দ্বারা সেচের ব্যবস্থা করেছিলেন। শুধু তাইনয় জাল যার জলা তার এ ব্যবস্থাও তিনি চালু করেছিলেন। তাঁরই দেখানো পথে তাঁর সহধর্মীনি তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশের জন্য একই ধরনের কাজ করে গেছেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের দেখানো পথেই পথচলা শুরু করেছেন। দেশের মানুষ কিভাবে ভাল থাকবে তা নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে দেশকে মরুভূমির কবল থেকে রক্ষা করতে পাঁচ বছরে দেশে পঁচিশ কোটি গাছ রোপনের ঘোষনা দিয়েছেনে। সেইসাথে প্রতিটি জলাশয়ে মাছের পোনা বা মাছ ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্দেশনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ পালন করে চলছে। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালর করে চলছেন বলে উল্লেখ করেন।

চেয়ারম্যান আরো বলেন, রাজশাহী ইতোমধ্যে ক্লিন সিটি, হেলদি সিটি ও শিক্ষানগরী হিসেে পরিচিত লাভ করেছে। এখন এই শহরকে নিরাপদ শহর হিসেবে তিনি গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন। এজন্য তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। তিনি আরো বলেন, জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বক্তব্য শেষে তিনি ভদ্রা লেকে মাছের পোনা অবমুক্ত করার মধ্যে দিয়ে কর্মসূচী শেষ করেন।

এসময়ে রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভ ও মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইমসহ অন্যান্য নেতাবৃন্দ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin