বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জনগণ যাকে চাইবে তাকে নমিনেশন দেয়া হবে, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা: এমপি মিলন প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে:এমপি মিলন রাজশাহীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানালেন এমপি মিলন হিমাগারে আলু সংরক্ষণে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি, ব্যত্যয় হলে কঠোর হুঁশিয়ারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনীতে: এমপি মিলন ক্রয়কৃত সম্পত্তির দখল বুঝে পেতে জেলা প্রশাসকের নিকট আবেদন লিয়াকতের পবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন টুলস ও এপ্লিকেশন ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমান আদালত দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা রাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত ৯

  • প্রকাশ সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার দেখা হয়েছে
মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত ৯
মাদাগাস্কারে ঘূর্ণিঝড় ‘গেজানি’র তাণ্ডবে নিহত ৯

এস.আর.ডেস্ক: ঘূর্ণিঝড় গেজানি মাদাগাস্কারের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে অন্তত ৯ জন নিহত হয়েছে। গতকাল বুধবার কর্তৃপক্ষ দেশটির জানিয়েছে, ‘ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস ও বর্ষণের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে।’ মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বলেছে, গেজানি উপকূলীয় এলাকা ধ্বংস করার পর তাওমাসিনা বন্দরনগরীর আশপাশের একটি জেলায় প্রায় ১ হাজার ৫০০ বাসিন্দাকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া ১৯ জন আহত হয়েছে। তাওমাসিনা ও আশপাশের এলাকায় বাসিন্দারা বিশৃঙ্খলার দৃশ্য বর্ণনা করেছেন।

হারিমাঙ্গা রানাইভো বলেন, ‘আমি এমন ভয়াবহ বাতাস কখনো অনুভব করিনি…দরজা এবং জানালা ধাতুর তৈরি, তবু তা ভয়াবহভাবে নড়ছে।’ এটি মাদাগাস্কারে এ বছরের দ্বিতীয় ঘূর্ণিঝড়। জাতিসংঘের মানবিক দপ্তরের তথ্য অনুযায়ী, ১০ দিন আগে উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফিটিয়ার তাণ্ডবে ১৪ জন নিহত হয়েছিল। এ ছাড়া ৩১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। গেজানি ঘণ্টায় প্রায় ১৮৫ কিমি বেগে স্থায়ী বাতাস বইয়ে ধ্বংসযজ্ঞ চালায় এবং ঝোড়ো বাতাসের শক্তি প্রায় ২৭০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছে যায়। ঘূর্ণিঝড় আসার আগে কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দেয় এবং জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে।

মাদাগাস্কারের জাতীয় দুর্যোগ দপ্তর আগে সতর্ক করেছিল, তাওমাসিনার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সড়কগুলো প্লাবিত হচ্ছে। বাতাসের কারণে ঘর ভেঙে গেছে, ছাদ উড়ে গেছে, দেয়াল পড়ে গেছে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় এলাকাগুলো অন্ধকারে ডুবে গেছে। গতকাল বুধবার সকালে মাদাগাস্কারের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গেজানি এখন মাঝারি শক্তির ঝড়ে পরিণত হয়েছে এবং রাজধানী অ্যান্টানানারিভোর ১০০ কিমি উত্তরে পশ্চিম দিকে চলে যাচ্ছে। সূত্র : রয়টার্স

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin