বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের মোহনপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করলেন এমপি মিলন বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে দশ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আপস এর বৃক্ষরোপণ পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি, স্বস্তিতে প্রান্তিক খামারিরা প্রত্যেকের সমন্বয়ে পবাকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে: এমপি মিলন নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন বেগম জিয়ার নারী জাগরনের ভূমিকা কোন অংশে কম নয়, রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে: এমপি মিলন

রাজশাহীতে আপস এর বৃক্ষরোপণ

  • প্রকাশ সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)-এর উদ্যোগে সোমবার রাজশাহীর চারখুটা মোড়স্থ ইউসেপ মোমেনা বকস টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)-এর নির্বাহী পরিচালক আবুল বাশার এবং আপস এর প্রকল্প ব্যবস্থাপক এস. এম. আব্দুল্লাহ আল রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ মোমেনা বকস টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল কামাল।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও স্কেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুস্থ ও সুন্দর পরিবেশের পাশাপাশি একটি মাদকমুক্ত, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আপসের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সচেতনতার এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে। অনুষ্ঠানের মাধ্যমে “সবুজ পরিবেশ, সুস্থ জীবন ও মাদকমুক্ত সমাজ” গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin