বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের মোহনপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করলেন এমপি মিলন বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে দশ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আপস এর বৃক্ষরোপণ পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি, স্বস্তিতে প্রান্তিক খামারিরা প্রত্যেকের সমন্বয়ে পবাকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে: এমপি মিলন নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন বেগম জিয়ার নারী জাগরনের ভূমিকা কোন অংশে কম নয়, রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে: এমপি মিলন

রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে সোমবার দুপুর সোয়া ১টায় রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় সাহেব বাজার পিএন স্কুল সংলগ্ন তাজা লাইভ বেকারী প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin