বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনের মোহনপুরে বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করলেন এমপি মিলন বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহীতে তাজা লাইভ বেকারীকে দশ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আপস এর বৃক্ষরোপণ পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি, স্বস্তিতে প্রান্তিক খামারিরা প্রত্যেকের সমন্বয়ে পবাকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে: এমপি মিলন নিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলন বেগম জিয়ার নারী জাগরনের ভূমিকা কোন অংশে কম নয়, রাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে: এমপি মিলন

বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট

  • প্রকাশ সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পয়েন্টে প্রতিনিয়ত পদ্মার পানি বাড়ছে। তবে এখনো বিপদ সীমার উপরে যাইনি। তাতে কি রাজশাহী মহানগরীর তালাইমারীসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল ডুবে গেছে। ঐ সকল এলাকার জনগণ পড়েছে মহাবিপদে। একদিকে বিশুদ্ধ পানি, অন্যদিকে খাবারের অভাব দেখা দিয়ের প্রতিটি পরিবারের। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

সোমবার সন্ধ্যে সাড়ে ৬টার দিকে তিনি বন্যায় ঘরবাড়ি ডুবে যাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় তালাইমারী এলাকার বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে মহানগর বিএনপির নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ বিতরণে সহযোগিতা করেন। ত্রাণ বিতরণের সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মরহুম দেশনেত্রী খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যও দোয়া চান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

খাদ্য সামগ্রী পাওয়ায় বন্যার্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। সেখানকার একাধিক ব্যক্তি বলেন, তারা গরীব হওয়ায় জীবনের ঝুকি নিয়ে এই নদীর ধারে তারা বসবাস করেন। তারাও যেন এখানে ভালভাবে বসবাস করতে পারেন সে ব্যবস্থা করার জন্য আরডিএ চেয়ারম্যান এর নিকট অনুরোধ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin