বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

রাজশাহীতে এইচআইভি/এইডস ও মাদক বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

  • প্রকাশ সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি/এইডস প্রতিরোধ, মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১টায় রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাই স্কুল হলরুমে আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস)-এর উদ্যোগে এবং চঝঞঈ-এর ঋড়পঁং চৎড়লবপঃ ও ওচচঋ-এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মেহেদী হাসান ও সহকারী পরিচালক সাইফুল ইসলাম এবং আসক্ত পুনর্বাসন সংস্থার (আপস) নির্বাহী পরিচালক আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম।
অনুষ্ঠানে এইচআইভি/এইডস-এর সংক্রমণ, প্রতিরোধ, প্রচলিত ভুল ধারণা ও সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে মাদক এবং এইচআইভি-এর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে বয়সোপযোগী, বিজ্ঞানভিত্তিক ও সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তাঁরা।
তাঁরা আরো বলেন, মাদক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সামাজিক বৈষম্য পরিহার করে তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সহযোগিতামূলক ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এইচআইভি/এইডস ও মাদক বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর, সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও নিরাপদ জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আচরণ, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং মাদকমুক্ত ও এইচআইভি-সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ২০০ জন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin