বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, নির্ধারণ করবে দেশের জনগণ- রুহুল কবির রিজভী রুয়েটে নবনিযুক্ত প্রভাষকবৃন্দের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শুরু রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা মঙ্গলবার শোষণ-অন্যায়ের বিরুদ্ধে বিরসা মুন্ডার সংগ্রাম আজও প্রেরণা: মনোজ কুমার রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতা আশরাফ এর ইন্তেকাল

রাজশাহীতে খালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশ সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বাগধানীতে জোয়াখালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ চাষের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ ফুট নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি বাঁধ নির্মাণে ব্যবহৃত বাঁশের বেড়া ও অন্যান্য অবকাঠামোও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

অভিযান শেষে ইউএনও বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীর একটি অংশে অবৈধভাবে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ বা মাছ ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ ছাড়া সেখানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল পাওয়া যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় আলমগীর (২৭) নামে একজনকে ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। তিনি খালে বেড়া দেওয়ার জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ইউএনও বলেন, নদী, খাল-বিল দেশীয় ছোট মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়াশ্রম। এসব জলাশয়ে অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা তৈরি করে মাছ আহরণ করা হলে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হয়। এতে একসময় দেশীয় মাছের সংকট আরও বাড়বে। দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে উপজেলা মৎস্য কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin