শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও তার ছেলেকে মেরে আহত করলো আওয়ামী সন্ত্রাসীরা রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় বোমা হামলা রাজশাহীর মোহনপুরে বাড়ির পাশের পানের বরজে নারীর মরদেহ উদ্ধার নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানকে বিএমডিএ এর ফুলেল শুভেচ্ছা

জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ও তার ছেলেকে মেরে আহত করলো আওয়ামী সন্ত্রাসীরা

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার রুয়েট ফ্লাইওভারের দক্ষিণ সাইডে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় দিকে রাজশাহী মহানগরীতে জাথীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ড. সিরাজুল ইসলাম ও তাঁর এগার বছরের ছেলেকে মেওে গুরুতর আহত করেছে আওয়ামী সন্ত্রাসীরা। সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে নিয়ে পায়ে হেটে তিনি মেহেরচন্ডী নিজ বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।
তিনি বলেন, দুইটি মোটর সাইকেলে করে পাঁচজন এসে কোন কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এবং তাঁর ছেলেকে বেদম মারপিট শুরু করে। এরপর তাঁর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত সন্ত্রাসীরা স্থান ত্যাগ কওে চলে যায়। মেরে রাস্তার উপরে ফেলে রেখে গেলে পথচারীরা দেখেতে পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন করেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা যেয়ে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। তারা উভয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।
সিরাজুল ইসলাম একাধারে বোয়ালিয়া থানার জিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব বলে জানা গেছে। এই ধরনের ঘটনা যেন আগামীতে আওয়ামী সন্ত্রাসীরা ঘটাতে না পারে সেজন্য আইনশৃংখলা বাহিনীকে আরো টহল বাড়ানোর অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin