শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পবা যুবদলের বিক্ষোভ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি সার বিতরণে কোনো কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানকে বিএমডিএ এর ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দিলো দুর্বৃত্তরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাবি ছাত্রদল শাখার বিক্ষোভ মিছিল রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের জহুরুল ও রেজাউল বহিষ্কার

আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত: আরডিএ চেয়ারম্যান সুইট

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পলাতক খুনি হাসিনা ভারতে বসে নানা ষড়যন্ত্র করে চলছে। আগামী ডিসেম্বর বাংলাদেশে আসার নাকী ঘোষনা দিয়েছেন। কিন্তু কোন বছরের ডিসেম্বর তার কোন সৃস্পষ্ট ঘোষনা নেই। আদই তিনি আসবেন কিনা সেটাও ধোঁয়াসা রয়েছে। সেইসাথে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের হিংসাত্বক ঘোষনা দিচ্ছেন। এর প্রমাণও পাওয়া গেছে। ফাঁসির আসামী খুনি হাসিনা সহ তার দোসরদের নির্দেশনা অনুযায়ী বেশ কয়েকদিন ধরে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়মীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ সারা দেশে ককটেল বিস্ফোরণ, বিভিন্ন অফিস, জেলাখানা ও থানাসহ বিভিন্ন ধরনের যানবাহনে আগুন দিচ্ছে। তারা রাজশাহীতেও নাশকতা সৃষ্টি করছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শাহ মখদুম থানাধীন বিআরটিসি ডিপোতে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ফাটিয়েছে ককটেল।
এরই প্রতিবাদে এবং শান্তির মহানগরী রাজশাহীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা মোকাবিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সম্প্রতি দেওয়া এক ভিডিও বক্তব্যে এমনটাই বলছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। তিনি বলেন, সন্ত্রাসীদের প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।
বক্তব্যে তিনি জানান, রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশে দলীয় নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগের নৈরাজ্য এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মাঠে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এ নগরীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এখানকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতা যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
আরডিএ চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহযোগিতা করা এবং মানুষের নিরাপত্তা ও কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।
দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের অরাজকতা ও নৈরাজ্য মোকাবিলায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দেশের মানুষের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, শান্তির মহানগরী রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin